ইরান যুদ্ধ: তেল পরিবহন ভাড়া সর্বকালের সর্বোচ্চ

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্য থেকে চীনে অপরিশোধিত তেল পরিবহনের খরচ হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একটি সুপারট্যাঙ্কার ভাড়া করতে এখন গুনতে হচ্ছে সর্বোচ্চ ৪ লাখ ডলার। আর্থিক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ জানিয়েছে, এটাই এ ধরনের জাহাজ ভাড়ার সর্বোচ্চ রেকর্ড।
মাত্র এক সপ্তাহ আগেও ভাড়া ছিল এর প্রায় অর্ধেক। যুক্তরাষ্ট্রের ইরানকে ঘিরে সামরিক হুমকির পর থেকেই জ্বালানি পরিবহন বাজারে অস্থিরতা শুরু হয়। বর্তমানে যে জাহাজগুলোর ভাড়া বেড়েছে, সেগুলো একেকটি প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম।
এদিকে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়ে উত্তেজনা আরও বাড়িয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর। সংস্থাটির কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা আগুনে পুড়িয়ে দেওয়া হবে।
তিনি দাবি করেন, তেলের দাম ইতিমধ্যে ব্যারেলপ্রতি ৮১ ডলারে উঠেছে এবং পরিস্থিতি অব্যাহত থাকলে তা ২০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। তার ভাষ্য, এই অঞ্চলের তেল রপ্তানি বন্ধ করে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হবে।
জাবারি আরও বলেন, প্রয়োজনে তেল পাইপলাইনেও হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্র এই অঞ্চলের জ্বালানির ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাতে দেওয়া হবে না।
সূত্র: আল-জাজিরা