নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে জরিমানা

পঞ্চগড় সংবাদদাতা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চগড়-১ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক পথসভায় বক্তব্য দিচ্ছিলেন সারজিস আলম। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের সদস্যরা সেখানে উপস্থিত হন এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে অভিযুক্ত করেন।
ঘটনার সময় ওই পথসভায় সারজিস আলমের সঙ্গে পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা, পাশাপাশি বিজিবির সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) এসএম আকাশ নির্বাচনী আচরণবিধি ১৭ এর ২ ধারা লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এরপর তার নির্বাচনী প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব তাৎক্ষণিকভাবে জরিমানার পুরো টাকা পরিশোধ করেন। পাশাপাশি আগামীতে নির্বাচনী সভায় নির্ধারিত সময়ে মাইক ব্যবহারে সর্তক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ ব্যাপারে ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম আকাশ বলেন, ‘অবাধ ও সুষ্টু নির্বাচনের স্বার্থে বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ করছি। কেউ লঙ্ঘন করলে বিধি অনুযায়ী জরিমানা করা হচ্ছে।’
এ বিষয়ে সারজিস আলমের নির্বাচনী প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘নির্বাচনী পথসভায় এনসিপির প্রার্থী সারজিস আলম বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় পার হয়ে যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রামামান আদালত সভাস্থলে এসে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় আমরা জরিমানার অর্থ সঙ্গে সঙ্গে প্রদান করেছি। একই সঙ্গে আগামীতে নির্বাচনী আচরণবিধি মেনেই সভা পরিচালিত হবে।’