কমানোর পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সিজেডএন ডেস্ক

দেশের বাজারে টানা তৃতীয় দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ বুধবার (২ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ওই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, দেশের স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা এবং ২১ ক্যারেট ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
এর আগে গত ২৯ আগস্ট ও ৩১ আগস্ট স্বর্ণের দাম কমিয়েছিলো বাজুস।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঘোষিত এ বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন বা নকশা অনুযায়ী যথারীতি মজুরি প্রযোজ্য হবে। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা কার্যকর রাখার নির্দেশ দিয়েছে সংগঠনটি।
স্বর্ণের দামের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পড়বে ৫ হাজার ১৬ টাকা এবং ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৯১ টাকা।

টানা তিন দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত
-CznNewsLab-37ecd8-256x144.webp)