বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়ার।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকটির প্রধান কেন্দ্রবিন্দু ছিল মানবিক সহযোগিতা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন। বৈঠকে বাংলাদেশের যুবসমাজের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে নিপ্পন ফাউন্ডেশনের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের মানবিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় জাপানের সহযোগিতা কামনা করেন জামায়াত আমির। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়েও এসময় তারা পারস্পরিক মতবিনিময় করেন।
ডা. শফিকুর রহমান জুলাই আন্দোলনের প্রসঙ্গটি বিশেষ গুরুত্ব দিয়ে উত্থাপন করেন। তিনি বাংলাদেশের জনগণের প্রতি জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে নিপ্পন ফাউন্ডেশনকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
জবাবে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া বাংলাদেশের প্রতি তার প্রতিষ্ঠানের গভীর মমত্ববোধের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং বিভিন্ন মানবিক কার্যক্রমে তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বৈঠকে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ