গাজাগামী ফ্লোটিলার কর্মীদের অপহরণের ঘটনায় ১৩ দেশের নিন্দা

সিটিজেন ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টাকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরায়েলি হামলা এবং অংশগ্রহণকারী আন্দোলনকর্মীদের অপহরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক, দক্ষিণ আফ্রিকাসহ ১৩টি দেশ।
এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, গাজার ‘মানবিক বিপর্যয়’ লাঘবের উদ্দেশ্যে গৃহীত একটি ‘শান্তিপূর্ণ বেসামরিক উদ্যোগ’ ছিলো এই যাত্রা। ওই নৌবহরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার কঠোর নিন্দা জানিয়েছেন তারা।
দেশগুলো হলো– তুরস্ক, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, জর্ডান, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মৌরিতানিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং স্পেন।
এর আগে গত ৩০ এপ্রিল গ্রিসের উপকূলে আন্তর্জাতিক জলসীমায় নৌবহরের ওপর হামলা এবং কর্মীদের অপহরণ করে ইসরায়েলি বাহিনী। এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক কনভেনশনের ‘প্রকাশ্য লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছেন তারা।
বিবৃতিতে মন্ত্রীরা বলেছেন, ‘আন্তর্জাতিক জলসীমায় মানবিক কর্মীদের বেআইনিভাবে আটক করা আন্তর্জাতিক আইনের একটি গুরুতর লঙ্ঘন।’
ফ্লোটিলার কর্মীরা এখনও ইসরায়েলের হাতে আটক রয়েছেন। তাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেইসঙ্গে ইসরায়েলি কর্তৃপক্ষকে তাদের ‘অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি’ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রীরা ‘বিশ্ব-সম্প্রদায়কে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং এসব ঘটনার জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
সূত্র: আল জাজিরা

গাজা ফ্লোটিলা থেকে গ্রেফতারের ঘটনায় ইতালির তদন্ত