পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক জার্নাল

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সদ্য বিজয়ী ও বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) দিবাগত রাতে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়াতে হামলার শিকার হন তিনি।
নিহত চন্দ্রনাথ রথের বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায়। তিনি ভারতীয় বিমানবাহিনীতে চাকরি করতেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন চন্দ্রনাথ।
জানা গেছে, গভীর রাতে দোহারিয়া অঞ্চলে চন্দ্রনাথের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তার গাড়ি গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে চন্দ্রনাথ রথ নিহত হন। এছাড়া তার সঙ্গে থাকা বুদ্ধদেব বেরা নামে এক যুবক গুরুতর আহত হন। তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, এমন ঘটনায় মধ্যমগ্রামসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ফলে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি। এতে মুখ্যমন্ত্রী হতে পারেন শুভেন্দু অধিকারী।
জানা গেছে, বিধানসভা নির্বাচনেরর ফল প্রকাশের পরপরই পশ্চিমবঙ্গে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে চন্দ্রনাথসহ এ পর্যন্ত নির্বাচনি সহিংসতায় মোট পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ শনিবার