তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের দাবি

তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের দাবি
সিটিজেন ডেস্ক

ইতিহাস সৃষ্টি করে ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপাতির দল তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে)। তবে গুরুতর অভিযোগ তুলে রাজ্যটিতে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন জোহোর সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু। সরকার গঠন করার জন্য বিজয় যখন জোট গঠনের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন, সেই সময় এমন দাবি সামনে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তামিলনাড়ুর বাসিন্দা ভেম্বু লিখেছেন, সংখ্যার হিসাব মিলছে না। যেভাবেই সরকার গঠন করা হোক না কেন, সেটি নানা টানাপোড়েন ও চাপের কারণে অস্থির হওয়ার সম্ভাবনাই বেশি।
এজন্য রাষ্ট্রপতির শাসন জারি করে নতুন নির্বাচন দেওয়াই সবচেয়ে ভালো পথ বলে মন্তব্য করেছেন তিনি। ভেম্বু বলেন, এবার ‘ভোটে কালোটাকার ছড়াছড়ি’ ঠেকাতে নীতির কঠোর প্রয়োগ করতে হবে। তাহলেই বোঝা যাবে, কার পক্ষে প্রকৃত জনসমর্থন রয়েছে।
পুনরায় নির্বাচন হলে কোন দল কেমন করবে সে বিষয়েও নিজের মতামত জানিয়েছেন ভেম্বু। তিনি বলেন, আমার মনে হয় বিজয় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসবেন। যদি ডিএমকে ও এআইএডিএমকে সেটা ঠেকাতে চায়, তাহলে তারা একসঙ্গে লড়তে পারে।
এদিকে বিজেপিকে একাই নির্বাচন করার পরামর্শ দিয়েছেন ভেম্বু। তবে এক্ষেত্রেও দলটি শূন্য আসন পেতে পারে বলে জানান তিনি। ভেম্বু বলেন, তামিলনাড়ুতে বিজেপির জন্য এটি নতুনভাবে শুরু করার সময়।
তিনি আরও বলেন, জনগণকে আবার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়েছে অভিনেতা বিজয় থালাপাতির দল তামিলাগা ভেট্টি কাজ়গম (টিভিকে)। তবে সরকার গঠন করতে প্রয়োজন ১১৮ আসন। তাই জোট গঠনের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন সাবেক এই অভিনেতা। ইতোমধ্যেই কংগ্রেসের সমর্থন পেয়ে বিদুথালাই চিরুথাইগল কাতচির (ভিসিকে) প্রধান থোল থিরুমাভালানের কাছে আনুষ্ঠানিকভাবে সমর্থন চেয়েছেন বিজয়। তবে এ বিষয়ে ভিসিকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির নেতারা।
এর আগে ডিএমকে জোটভুক্ত কংগ্রেস, সিপিআই এবং সিপিএমের কাছেও সমর্থন চেয়েছেন বিজয়। এর মধ্যে কংগ্রেস জানিয়েছে, বিজয় সরকার গঠন করলে তারা সমর্থন দেবে।
এখন যদি ভিসিকে, সিপিআই ও সিপিএমও সমর্থন দেয়, তবে বিজয়ের দল মোট ১১৯ বিধায়কের সমর্থন পাবে। ফলে সরকার গঠন করতে তার আর কোনো অসুবিধা থাকবে না।
২০২৪ সালে অভিনয় থেকে অবসার ঘোষণা করে তামিলাগা ভেট্টি কাজ়গম (টিভিকে) দল গঠন করেন বিজয়। মাত্র দুই বছরেই পেলেন বড় সাফল্য। সোমবার (৪ মে) বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের ভোট গণনা শুরু হয়। এর মধ্যে টিভিকে পায় ১০৮টি আসন, দ্রাবিড় মুন্নেত্র কাজাগম (ডিএমকে) ৫৯টি এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগম (এআইএডিএমকে) পায় ৪৭টি আসন।
এদিকে বিজয়ের সঙ্গে জোটে আসতে পারে এমন দলগুলোর মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) ৫টি আসনে জয় পেয়েছে। এছাড়া বিদুথালাই চিরুথাইগল কাতচি (ভিসিকে) ২টি, ভারতীয় সমাজতান্ত্রিক দল (সিপিআই) ২টি এবং ভারতীয় সমাজতান্ত্রিক দল (মার্ক্সিস্ট) ২টি আসনে জয় পেয়েছে।
নির্বাচনে থালাপাতি তিরুচি পূর্ব ও পেরাম্বুর আসন দুটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। তিনি তিরুচি পূর্ব আসন ছেড়ে দিয়ে পেরাম্বুর আসনটি রাখবেন বলে জানা গেছে। সেক্ষেত্রে শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সব মিলিয়ে, তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে সমীকরণ এখনো অনিশ্চিত। তবে জোট গঠনের বিষয়ে বিজয়ের প্রচেষ্টা রাজনীতিতে নতুন মোড় এনে দিয়েছে।
সূত্র: এনডিটিভি

ঐতিহাসিক জয়ের পর যা বললেন বিজয়
বড় চমক দেখালেও বিজয়ের সরকার গঠনে যে বাধা