ইরান ইস্যু খুব দ্রুত সমাধান হবে: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
ইরান ইস্যু খুব দ্রুত সমাধান হবে: ট্রাম্প

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনি হরমুজ প্রণালির অবরোধ ও তেহরানের পরমাণু কর্মসূচি কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সমঝোতা চুক্তির চেষ্টা চালাচ্ছেন।

দলের সমর্থকদের সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা চলমান ঘটনাগুলো খতিয়ে দেখলে বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কারণে এসব করছি।’ আমরা তাদের পরমাণু অস্ত্র বানানোর অনুমতি দিতে পারি না বলেও মন্তব্য করেন তিনি।

বেশিরভাগ মানুষ বিষয়টি বুঝতে পেরেছে বলে মনে করেন ট্রাম্প। তিনি বলেন, তারা বুঝতে পেরেছে আমরা যা করছি তা সঠিক। খুব দ্রুতই এর সমাধান হবে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/