
কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে একজন সাভারের আমিনবাজার এলাকার আহম্মেদ বাবু। তিনি পেশায় কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।

সাভারের একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার (১২ আগস্ট) বিকেলে বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।

সাভারে একটি স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারকে কেন্দ্র করে বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনার পর থেকে শ্যামপুর ও এর আশপাশের এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঢাকার সাভারে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী নামে ছাত্রদলের সাবেক এক নেতা নিহতের অভিযোগ উঠেছে। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সাভারে চলন্ত বাসে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাসের চালক ও তার সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়া থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ঢাকার আশুলিয়ায় এক তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।

ঢাকার সাভারে সদ্য গঠিত পৌর ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন ঈদযাত্রার ঘরমুখো মানুষ।

দেশের ঐতিহ্যবাহী ও সর্ববৃহৎ কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে ১৯৯তম ঈদুল আজহার জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ১ ঘন্টা পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৈরি আবহাওয়া ও নৌ-দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

ঢাকার কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত গোলাম মোস্তফা (৫৫) নামে এক কারারক্ষীর মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হলো আরও একটি প্রাণ।

ঢাকার ধামরাইয়ে ফিরোজ হোসেন নামের এক মাদক কারবারিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) রাত ১০টার দিকে উপজেলার অর্জুন নালাই গ্রামের ঈদগাহ মাঠের কাছে এ ঘটনা ঘটে।

ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনরা একটি মামলা করেছেন।

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় জান্নাতি (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বাসার সামনে খেলার সময় একটি দ্রুত গতির অটোরিকশা তার উপর দিয়ে উঠিয়ে দিলে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকার ধামরাই পৌর এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার লাকুড়িয়াপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।