শিরোনাম

মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার যুবলীগ নেতা সাদ্দাম শেখ

আশুলিয়া থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ঢাকাসহ আশপাশের এলাকায় ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে জামগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৮ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

গ্রেপ্তার সাদ্দাম শেখ পাবনার আমিনপুর থানা যুবলীগের নেতা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলাম জানান, জামগড়া এলাকায় আত্মগোপনে থেকে ঢাকাসহ আশপাশের এলাকায় ঝটিকা মিছিলে নেতৃত্ব দিয়ে আসছিলেন সাদ্দাম। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

/এসআর/