চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট

চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
সিজেডএন ডেস্ক

ঢাকার ধামরাইয়ে একটি ব্যাটারি কারখানার চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে লকার থেকে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষের দাবি, রাত দেড়টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই নিজ কক্ষে ঘুমাতে যান। এ সময় অন্তত তিনজনের একটি দল কারখানার পেছনের বাথরুমের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। তাদের সবার মুখে মাস্ক ছিল।
পুলিশ জানিয়েছে, কারখানার পেছনের অংশে কোনো নিরাপত্তাব্যবস্থা বা সিসিটিভি ক্যামেরা ছিল না। ফলে দুর্বৃত্তদের প্রবেশের কোনো ফুটেজ পাওয়া যায়নি।
অভিযোগ অনুযায়ী, ভেতরে ঢুকে দুর্বৃত্তরা লি পেংগুইয়ের গলায় ছুরি ধরে তাঁর হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। পরে লকারের চাবি নিয়ে সেখান থেকে নগদ ৭০ লাখ টাকা নিয়ে যায়।
লি পেংগুই বলেন, ‘বাথরুমের জানালা দিয়ে ঢুকে প্রথমে আমার গলায় ছুরি ধরে। পরে চাবি চাইলে আমি দিতে অস্বীকার করি। তখন তারা আমাকে রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে চলে যায়।’
কারখানার এক চীনা ব্যবস্থাপকও দাবি করেন, দুর্বৃত্তরা বাথরুমের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে কর্মকর্তাকে জিম্মি করে লকার থেকে টাকা নিয়ে যায়। ওই অংশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, রাত ২টার দিকে সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় একটি ব্যাটারি কারখানায় তিনজন দুর্বৃত্ত প্রবেশ করে এক চীনা নাগরিককে বেঁধে লকার থেকে তাঁর দাবি অনুযায়ী ৭০ লাখ টাকা নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।