পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে প্রাণ হারালো ছাত্রদল নেতা

সাভার সংবাদদাতা

ঢাকার সাভারে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী নামে ছাত্রদলের সাবেক এক নেতা নিহতের অভিযোগ উঠেছে। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) স্টাফ কোয়ার্টারের একটি ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মনোয়ারুল। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মনোয়ারুল হোসেন বকশী সাভারের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের গার্ড জাফরের ছেলে। তিনি সাভার থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, রংপুর জেলার পীরগঞ্জ থানা থেকে প্রেমের সম্পর্কের জেরে শাহারিয়ার কবির সৌমি নামে এক ছেলে একটি মেয়েকে নিয়ে সাভারে মামা মনোয়ারুল হোসেন বকশীর বাসায় পালিয়ে আসেন। এ ঘটনায় মেয়ের পরিবার পীরগঞ্জ থানায় একটি জিডি করেন। পরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পীরগঞ্জ থানা পুলিশ সাভার মডেল থানায় আসেন। তারা ওই বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামা মনোয়ারুল ছাদে পালাতে যান। এ সময় পুলিশও তার পিছু নিয়ে ছাদে খুঁজতে যায়। এরপর হঠাৎ মনোয়ারুল হোসেন ৫ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। তবে ভাগ্নে ও তার প্রেমিকা আগেই বাসা থেকে চলে যান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পীরগঞ্জ থানা পুলিশ রাতে আসামি ধরার জন্য সাভারে এসেছিলো। পরে অবহিত করলে আমাদের থানা পুলিশের একটি টিমও সঙ্গে গিয়েছিলো। কিন্তু পীরগঞ্জ থানা পুলিশ ভবনের ভেতরে আসামি ধরতে গেলে এক যুবক ছাদ থেকে পড়ে নিহত হন। তবে সাভার মডেল থানা পুলিশ ভবনের নিচে অবস্থান করছিলো। এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।