শিরোনাম

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী সংবাদদাতা
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
দৌলতদিয়া ঘাট ছাড়ছে একটি যাত্রীবাহী ফেরি।

আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ১ ঘন্টা পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বেলা সোয়া ১২টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো করে কালবৈশাখী ঝড় শুরু হয় এবং এর সাথে প্রবল বৃষ্টিপাত হতে থাকে। এতে পদ্মা নদী প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে যাত্রীসাধারণ ও নদীতে থাকা যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ফেরি এবং লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বেলা সোয়া ১২টার দিকে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

এর আগে, সকাল সোয়া ১১ টার বৈরি আবহাওয়া ও নৌ-দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

/এসবি/