শিরোনাম

আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

ঢাকার আশুলিয়ায় এক তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর প্রেমিকসহ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার (২১ জুন) আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন– আশুলিয়ার জামগড়া এলাকার মো. মোমিন শেখ (২০) এবং তার দুই বন্ধু সিফাত (১৯) ও মো. সুমন শেখ (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্ত মোমিন শেখের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল শনিবার দুপুরে প্রেমিক মোমিন ওই তরুণীকে আশুলিয়ার জামগড়া এলাকায় দেখা করতে বলেন। প্রেমিকের কথামতো দুপুর ১২টার দিকে জামগড়া এলাকায় যান ভুক্তভোগী তরুণী। পরে মোমিন ওই তরুণীকে নিজের বন্ধু সিফাতের বাসায় নিয়ে যান। সেখানে মোমিন ও তার দুই বন্ধু পালাক্রমে ওই তরুণী ধর্ষণ করেন। পরে তারা গা ঢাকা দেন।

এ ঘটনায় আজ (রবিবার) ভুক্তভোগী তরুণী আশুলিয়া থানায় একটি মামলা করেন। পরে ওই তরুণীর প্রেমিকসহ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার তরুণীর অভিযোগের পর অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়।

/এফআর/