৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
নিজস্ব প্রতিবেদক

সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও গতিশীল করার জন্য আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
যেসব প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করা হয়েছে তারা হলেন শরিফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, হাবিবুর রশিদ, রাজিব আহসান, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ফারজানা শারমিন, নূরুল হক ও ববি হাজ্জাজ।
বাণিজ্য শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলমকে শুধু পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের; কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এবং রেল পথ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে রেলপথ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী করা হয়েছে।
অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী করা হয়েছে। এ ছাড়া শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।
প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার বাড়তি দায়িত্ব
প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টাকে অতিরিক্তি দায়িত্ব দিয়েছে সরকার। এদের মধ্যে নজরুল ইসলাম খানকে কৃষি মন্ত্রণালয় এবং রুহুল কবীর রিজভীকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত পৃথক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।