শিরোনাম

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ছবি: সিটিজেন গ্রাফিক্স

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে আগামী ৩ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগের মতো এবারও দুই অঞ্চলের টিকিট আলাদাভাবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল থেকে বিক্রি শুরু হবে। অন্যদিকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি হবে দুপুরে।

এ ছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার ৫ জোড়া, মোট ২০টি স্পেশাল ট্রেন চলাচল করবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

/জেএইচ/