শিরোনাম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ১০ জন

বিশেষ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ১০ জন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বিএনপির মন্ত্রীসভায় স্থান না পেলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের কাতারে ঠাই পেলেন ১০ জন হেভিওয়েট নেতা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬ এর রুলস ৩/বি এর প্রদত্ত ক্ষমতাবলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টারা হচ্ছেন- মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মোঃ ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আর প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টারা হচ্ছেন- হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, জাহেদুর রহমান, মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাদ।

/টিই/