শিরোনাম

শনিবারের মধ্যে বিদ্যুৎ বিল না দিলেই জরিমানা

নিজস্ব প্রতিবেদক
শনিবারের মধ্যে বিদ্যুৎ বিল না দিলেই জরিমানা
প্রতীকী ছবি।

পবিত্র ঈদুল আজহার ছুটির আগে গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

শুক্রবার (২২ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বার্তায় বলা হয়েছে, গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শনিবার (২৩ মে) সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। তাই গ্রাহকরা অফিসে বা ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে পারবেন।

এতে বলা হয়েছে, বিল পরিশোধের শেষ তারিখ শনিবার (২৩ মে)। জরিমানা ছাড়া বিল পরিশোধ করতে চাইলে অবশ্যই শনিবারের মধ্যে বিল দিতে হবে। অন্যথায় বিলের সঙ্গে এলপিসি জরিমানা যুক্ত হবে।

/এসবি/