এবার অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

এবার অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
সিজেডএন ডেস্ক

পুলিশের পোশাক পরিহিত অবস্থায় আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তার ভাইয়ের সঙ্গে ধানমন্ডিতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মো. মনিরুজ্জামান পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় উপস্থিত ছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারীর আচরণবিধি লঙ্ঘন, নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।
সরকার জানিয়েছে, বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে। পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সম্মতি এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁকে ‘বাধ্যতামূলক অবসর’ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট মো. মনিরুজ্জামান স্বেচ্ছায় অবসরের আবেদন করেছিলেন। তবে বিভাগীয় মামলার নিষ্পত্তির পর সরকার তাঁর বিরুদ্ধে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত কার্যকর করেছে।