চলে গেলেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ইংলিশ ফুটবলার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ও সাবেক কোচ কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে ৭৫ বছর বয়সে তিনি মারা গেলেন। জার্মান ক্লাব হামবুর্গের হয়ে খেলার সময় ১৯৭৮ ও ১৯৭৯ সালে টানা দুইবার ইউরোপের সেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতেন কিগান।
এ বছরের শুরুর দিকে ক্যান্সার ধরা পড়েছিল এই কিংবদন্তি ফুটবলারের। পরবর্তীতে তা চতুর্থ স্টেজে পৌঁছায়। ফুটবল বিশ্বে ‘কিং কেভ’ নামে পরিচিত কিগান।
লিভারপুলের হয়ে ৩টি ইংলিশ লিগ শিরোপা, এফএ কাপ এবং ইউরোপিয়ান কাপ জেতেন সাবেক এই ইংলিশ কোচ। লিভারপুলের হয়ে একাধিক শিরোপা জেতার পর তিনি জার্মানিতে হামবুর্গের হয়ে তারকা খ্যাতি পান।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১৯৭২ থেকে ১৯৮২ সালের মধ্যে ৬৩টি ম্যাচ খেলেন কেভিন কিগান। এ সময় ২১ গোল করেন এবং ৩১টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে কোচ হিসেবে নিউক্যাসল ইউনাইটেডকে রেলিগেশনের হাত থেকে বাঁচিয়ে প্রিমিয়ার লিগে তোলেন। ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ম্যানচেস্টার সিটি ও ফুলহ্যামের মতো ক্লাবেও সফলভাবে ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী এই ইংলিশ কিংবদন্তি।