শিরোনাম

কুকুরেয়া কেন প্লাস্টিকের ব্যাগে বিশ্বকাপ নিয়ে মাঠ ছাড়েন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কুকুরেয়া কেন প্লাস্টিকের ব্যাগে বিশ্বকাপ নিয়ে মাঠ ছাড়েন
বিশ্বকাপ ট্রফিতে কুকুরেয়ার চুমু। ইনসেটে ভাইরাল সেই ঘটনা

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল এনজো ফার্নান্দেজের লাল কার্ড আর ম্যাচ শেষে পারেদেসের মারামারি। তবে পুরষ্কার বিতরণ শেষে আরেকটি অপ্রত্যাশিত ঘটনা ভাইরাল হয়।

স্পেনের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর খেলোয়াড়রা যখন স্টেডিয়াম ছাড়ছিলেন, তখন মার্ক কুকুরেয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে আসেন। ভিডিওতে দেখা যায়, তিনি একটি সাধারণ সাদা প্লাস্টিকের ব্যাগে বিশ্বকাপ ট্রফির মতো দেখতে একটি বস্তু বহন করছেন।

এমন দৃশ্য স্বাভাবিকভাবেই বিস্মিত করেছে সবাইকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। কেউ লেখেন, ‘যে ট্রফি মাঠে এলো কোটি কোটি টাকা মূল্যের লুই ভিতোঁর ব্যাগে, জয়ের পর সেই ট্রফি কিনা জায়গা হলো ময়লা ফেলার ব্যাগে!’

ভিডিওতে চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেয়াকে এভাবে স্টেডিয়াম ছাড়তে দেখে সেখানে উপস্থিত সাংবাদিকেরাও বিস্মিত হয়ে প্রশ্ন তোলেন। অনেকে আবার বিশ্বকাপ ট্রফি এমন সাধারণ একটি প্লাস্টিকের ব্যাগে বহন করা দেখে মজা পান।

তবে ভাইরাল হওয়া ভিডিওটির রহস্যের ব্যাখ্যা সহজ। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, কুকুরেয়ার পলিথিনে আসল ফিফা বিশ্বকাপ ট্রফি নয়, ছিল লেগো দিয়ে তৈরি একটি খেলনা ট্রফি।

/টিই/