তফসিলের পর ১৯৯টি অস্ত্র উদ্ধার করেছে সশস্ত্র বাহিনী

বিশেষ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সশস্ত্র বাহিনী দেশব্যাপী অভিযান চালিয়ে ১৯৯টি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ৯৭২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান, সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন এন্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলী হায়দার সিদ্দিকী।
আলী হায়দার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সশস্ত্র বাহিনী ১৯৯টি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ৯৭২টি গোলাবারুদ উদ্ধার উদ্ধার করেছে। এ সময় ১ হাজার ৮০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগ এ পর্যন্ত পুলিশ ও র্যাবের খোয়া যাওয়া অস্ত্র থেকে ৪ হাজার ৪৩২টি অস্ত্র উদ্ধার করেছে। এছাড়া কারা কর্তৃপক্ষের হারিয়ে যাওয়া ৬৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে লাইসেন্সকৃত অস্ত্র উদ্ধার করেছে ৩২৮টি এবং বিভিন্ন ধরনের অস্ত্র ২ হাজার ৯০৬টিসহ মোট ৭ হাজার ৭৩১টি অস্ত্র উদ্ধার করেছে সশস্ত্র বাহিনী।
ব্রিগেডিয়ার জেনারেল আরও বলেন, আসন্ন নির্বাচনে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সারাদেশে সশস্ত্র বাহিনীর ১ লাখ ৬ হাজার ২২৩ জন সদস্যকে মোতায়েন করা হয়েছে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন এন্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী হায়দার সিদ্দিকীসহ র্যাব প্রধান উপস্থিত ছিলেন।