শিরোনাম

সমুদ্র বন্দর ও শিপিং খাতে দুর্নীতির অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক
সমুদ্র বন্দর ও শিপিং খাতে দুর্নীতির অনুসন্ধানে দুদক
চট্টগ্রাম বন্দর। ছবি: সিটিজেন জার্নাল

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ও মোংলা বন্দর কর্তৃপক্ষের একাধিক প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

এ লক্ষ্যে ইতিমধ্যে চার সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এবং মোংলা বন্দর সংশ্লিষ্ট একাধিক প্রকল্প, চুক্তি ও নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর কাঠামোগত অনিয়ম, সিদ্ধান্ত গ্রহণে অস্বচ্ছতা এবং অস্বাভাবিক আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে।

এর মধ্যে জাহাজ ক্রয় সংক্রান্ত একটি প্রকল্পে প্রায় ২ হাজার ৪৮৬ কোটি টাকা ব্যয়ে ছয়টি জাহাজ কেনার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগও অনুসন্ধানের আওতায় আনা হয়েছে।

/এসএ/