শিরোনাম

সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকলেন না তানজিদ

নিজস্ব প্রতিবেদক
সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকলেন না তানজিদ
সেঞ্চুরি করে ব্যাট উচিয়ে ধরেন তানজিদ হাসান তামিম। ছবি: ক্রিকইনফো

পাকিস্তানের বিপক্ষে রবিবার (১৫ মার্চ) সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মিরপুরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম ছিলেন ৯৪ রানে। সালমান আগাকে লং অফ দিয়ে ছক্কা মেরে ১০০ তে পৌঁছান তানজিদ।

এটি ওয়ানডেতে তার প্রথম সেঞ্চুরি। ৯৮ বলে ৭ ছক্কা আর ৬ চারে পূর্ণ করেন সেঞ্চুরি।

অবশ্য প্রথম সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকলেন না তানজিদ তামিম। আবরার আহমেদের বলে ক্যাচ দেন শাহিন শাহ আফ্রিদির হাতে। ফেরার আগে তানজিদ ১০৭ বলে ১০৭ রান করেন। তার ইনিংসে ছিল ৬ চার ও ৭ ছক্কা।

সেঞ্চুরি করার পথে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলকে পৌঁছান তানজিদ তামিম। ১০৭ লিস্ট ‘এ’ ম্যাচে তানজিদের রান ছিল ২৯৬৪। গড় ছিল ২৯.৯৩। আজ ১০৮তম ম্যাচে পা রাখেন ৩০০০ রানের চূড়ায়। বর্তমানে তার রান ৩০৭১।

৩৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০৯।

/টিই/