শিরোনাম

ফিরলেন বিশ্বনাথ, বাদ পড়লেন কিউবা জিকো

নিজস্ব প্রতিবেদক
ফিরলেন বিশ্বনাথ, বাদ পড়লেন কিউবা জিকো
বিশ্বনাথ, কিউবা ও জিকো। কোলাজ: সিটিজেন জার্নাল

ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান কাপ বাছাই ম্যাচের জন্য রবিবার (১৫ মার্চ) ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। দলে নেই ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেল। জাতীয় দলে এক ম্যাচ খেলেই বাদ পড়লেন তিনি। এছাড়া সুযোগ হয়নি বসুন্ধরা কিংসে খেলা গোলকিপার আনিসুর রহমান জিকোর।

২৮ সদস্যের দলে নতুন মুখ ব্রাদার্সের গোলকিপার ইশাক আকন্দ। দেড় বছর পর দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ। মঞ্জুরুর রহমান মানিক ৫ বছর পর ফিরেছেন।

২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিনই জামাল ভূইঁয়ারা যাবেন সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ৩১ মার্চ।

বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী সরাসরি ভিয়েতনামে যোগ দেবেন দলের সঙ্গে। দুই ম্যাচকে সামনে রেখে ঢাকা হবে অনুশীলন ক্যাম্প। চার প্রবাসী ফুটবলার শমিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম ও তারিক কাজী অবশ্য ক্যাম্পে যোগ দেবেন।

বাংলাদেশ স্কোয়াড

গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইশাক আকন্দ।

ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান, ইসা ফয়সাল।

মিডফিল্ডার: কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, শমিত সোম।

ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।

/টিই/