শিরোনাম

বিডিজবসে দেওয়া বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রির বিজ্ঞাপন ডার্ক ওয়েবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিডিজবসে দেওয়া বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রির বিজ্ঞাপন ডার্ক ওয়েবে
বাংলাদেশি নাগরিকদের সিভি বিক্রির বিজ্ঞাপন

ওয়েবসাইটটির নাম ‘ডার্ক ফোরামস ডট আর ইউ’। সেই ওয়েবসাইটে ৬০ লাখ বাংলাদেশি নাগরিকের সিভি বিক্রির একটি বিজ্ঞাপন দিয়েছে ‘ম্যাডর‍্যাক্স’ নামের একটি হ্যাকার দল। একই সঙ্গে তারা দাবি করেছে, এসব সিভি বাংলাদেশের চাকরির প্ল্যাটফর্ম বিডিজবসের ডেটাবেহ থেকে নেওয়া হয়েছে। বিডিজবস অবশ্য নিজেদের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস করার দাবির কথা অস্বীকার করেছে।

‘ডার্ক ফোরামস ডট আর ইউ’ ওয়েবসাইটে বিজ্ঞাপনটি হ্যাকার গোষ্ঠী প্রকাশ করেছে আজ রোববার (২৩ আগস্ট) দুপুরে। পোস্টে তারা দাবি করে, তাদের কাছে থাকা সিভিগুলোতে নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের তথ্য রয়েছে।

একেকটি সিভির দাম এক হাজার মার্কিন ডলার বলেও উল্লেখ করেছে হ্যাকার দল। তথ্যগুলো সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে বিক্রি করা হবে। ক্রেতারা অর্থ পরিশোধ করতে পারবেন পেটিএম, ওয়াইজ, পেইউ ও বাইন্যান্সের মাধ্যমে।

হ্যাকাররা ১৪৮টি সিভির নমুনাও প্রকাশ করেছে। সিভিগুলোর বেশির ভাগই অনেক পুরোনো। নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছেন সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞরা। একটি সিভিতে থাকা নাম, ফোন নম্বর, ই-মেইল, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবনের তথ্য একসঙ্গে পেলে সাইবার অপরাধীরা একজন ব্যক্তির পূর্ণাঙ্গ ডিজিটাল প্রোফাইল তৈরি করতে পারে। এসব তথ্য ব্যবহার করে লক্ষ্যভিত্তিক ফিশিং, ভুয়া চাকরির প্রস্তাব, পরিচয় জালিয়াতি ও আর্থিক প্রতারণা করা সম্ভব।

/আরএ/

বিষয়:

হ্যাকার