শিরোনাম

পুরুষের যেসব অভ্যাসে নারীরা আকৃষ্ট হন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পুরুষের যেসব অভ্যাসে নারীরা আকৃষ্ট হন
প্রতীকী ছবি

পুরুষের প্রতি নারীরা ঠিক কী কারণে আকৃষ্ট হয়, এমন প্রশ্ন অনেকের মনে থাকতে পারে। এমন অনেক পুরুষ আছেন যারা গোপনে গুগল সার্চ করে দেখেন কীভাবে নারীকে আকৃষ্ট করা যায়। তবে নারীদের আলাদাভাবে আকৃষ্ট করার প্রয়োজন নেই। পুরুষের কিছু শখ ও অভ্যাস নারীদের চোখে তাদের আকর্ষণ বাড়াতে পারে। ‘ডেট সাইকোলজি’র একটি সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি ৭৪ ধরনের শখ ও অভ্যাস নিয়ে জরিপ করে। এতে দেখা গেছে, বই পড়ার অভ্যাসই নারীদের বেষি আকর্ষণ করে।

সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৯৮.২ শতাংশ নারী জানিয়েছেন, কোনো পুরুষকে বই পড়তে দেখলে সেটি তাদের কাছে আকর্ষণীয় মনে হয়। এরপর পছন্দের তালিকায় রয়েছে যথাক্রমে বিদেশি ভাষা শেখা, বাদ্যযন্ত্র বাজানো, রান্না এবং কাঠের কাজ।

চিত্রাঙ্কন, লেখালেখি, ফটোগ্রাফি, জ্যোতির্বিজ্ঞান, হাইকিং, ব্ল্যাকস্মিথিং ও তিরন্দাজিও নারীকে আকর্ষণ করার অন্যতম কারণ।

অন্যদিকে সমীক্ষায় কিছু অভ্যাসকে তুলনামূলকভাবে কম আকর্ষণীয় হিসেবে উল্লেখ করা হয়েছে। যারা নারীবিদ্বেষী ‘ম্যানোস্ফিয়ার’ সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদের প্রতি আকর্ষণ কম। এছাড়া পর্নোগ্রাফি দেখা, জুয়া খেলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অহেতুক বিতর্কে জড়িয়ে পড়া পুরুষের প্রতিও নারীদের আকর্ষণ কম দেখা গেছে। এই তালিকায় নিচের দিকে রয়েছে- ক্রিপ্টোকারেন্সি লেনদেন, কসপ্লে, কমিক বই ও ফাঙ্কো পপ ফিগার সংগ্রহ, অতিরিক্ত মদ্যপান এবং নিয়মিত নাইটক্লাবকেন্দ্রিক জীবনযাপন।

তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, নারীদের আকৃষ্ট করতে মেকিভাবে কোনো শখ গ্রহণ করার প্রয়োজন নেই। নিজের পছন্দ ও আগ্রহের প্রতি সৎ থাকাই ব্যক্তিত্বকে বেশি আকর্ষণীয় করে তুলতে পারে। আবার কোনো একটি সমীক্ষা সার্বজনীন হবে এমনও নয়। এটা সত্য হিসেবে দেখার আগে এর নমুনা, পদ্ধতি ও গবেষণার সীমাবদ্ধতাও বিবেচনা করা জরুরি।

/জেএইচ/