শিরোনাম

ঢাকাসহ ১০ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
ঢাকাসহ ১০ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা
ছবি:সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে এসব জেলায় বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

বুধবার (১৮ মার্চ) রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা ওই পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

টানা ৫ দিন ঝড়-বৃষ্টির আভাস

আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

/বিবি/