শিরোনাম

শাহজালালে উড়োজাহাজের ইঞ্জিন বিকল, দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শাহজালালে উড়োজাহাজের ইঞ্জিন বিকল, দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর । ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ঢাকার যান্ত্রিক ক্রটির কারণে চট্টগ্রামগামী একটি ফ্লাইটের যাত্রা এক ঘণ্টা বিলম্বিত হয় । বুধবার (২৪ জুন) এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকালে উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাওয়ার সময় হঠাৎ উড়োজাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে জরুরি পরিস্থিতি বিবেচনায় উড়োজাহাজের দরজা ভেঙে যাত্রীদের নিরাপদ স্থানে বের করে আনা হয়।

জানা গেছে, ফ্লাইটটিতে মোট ৭০ জন যাত্রী ছিলেন। ইঞ্জিনে ক্রটির বিষয়টি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে উড়োজাহাজের ক্রুদের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি ও সমন্বয়হীনতা দেখা দেয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সময় মালামাল (লাগেজ) নিয়ে ওই উড়োহাহাজ থেকে অনেক যাত্রী নামার চেষ্টা করেন।

ওই এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, ককপিটের মনিটরিং সিস্টেমে অগ্নি-সতর্ক সংকেত দেখা দিলে পাইলট তাৎক্ষণিক বিমান থামিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান। উড্ডয়নের প্রস্তুতি চলাকালীন এ ঘটনা ঘটে। পাইলট নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা নিয়েছেন। এই কারণে সকাল ৭টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ফ্লাইটটি শেষ পর্যন্ত সকাল ৮টার দিকে ঢাকা ছেড়ে যায়।

বিমানবন্দর সূত্র বলছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

/এসএ/