শিরোনাম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা

বিশেষ প্রতিনিধি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষা আগামী ১৮ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮ এপ্রিল (শনিবার) সকাল ৯টা ৩০ মিনিটে মৌখিক পরীক্ষা শুরু হবে। যা বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের অফিস কক্ষে (কক্ষ নং-২০৫, ভবন নং-০৮, ৩য় তলা) অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোট ৩০ জন কর্মকর্তাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে। এরমধ্যে ২৮ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং ২ জন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অবশ্যই আবেদনপত্রের সঙ্গে দাখিলকৃত সব প্রকার সনদপত্রের মূল কপি আনতে বলা হয়েছে। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আবদুল্লাহ স্বাক্ষরিত এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত তালিকা ও তথ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (
দেখতে ক্লিক করুন )
থেকে জানা যাবে।

/এফআর/