শিরোনাম

ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরি

সিটিজেন ডেস্ক
ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরি
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার। প্রতিষ্ঠানটি প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার পদে লোক নেবে। ১৬ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ১৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, ভ্রমণ ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার

পদের নাম: প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার

পদসংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী যে কেউ আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

কর্মস্থল: ঢাকা (উত্তরা সেক্টর নং-১১)

বেতন: ৩৫,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: টি/এ, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, মুনাফার অংশ, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ১৫ মে ২০২৬

/জেএইচ/