শিরোনাম

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

সিটিজেন ডেস্ক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে জনবল নেবে বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংক। আবেদন শুরু হয়েছে ১৫ এপ্রিল থেকে, চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার

বিভাগ: ট্রেড সেলস অ্যান্ড এফআই বিজনেস ডেভেলপমেন্ট, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে।

অন্যান্য যোগ্যতা: এলসি অ্যাডভাইজিং এবং কনফার্মেশন পদ্ধতি। ইউপিএএস ফাইন্যান্সিং এবং রিফাইন্যান্সিং। ব্যাংকের ট্রেড টিমের সাথে সম্পর্ক ব্যবস্থাপনায় দক্ষতা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজের ওপর ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২৯ এপ্রিল ২০২৬।

/জেএইচ/