শিরোনাম

ইরানের ২টি পারমাণবিক স্থাপনায় হামলা

সিটিজেন ডেস্ক
ইরানের ২টি পারমাণবিক স্থাপনায় হামলা
ইরানের একটি পারমাণবিক স্থাপনা। ছবি: সংগৃহীত

ইরানের দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এ হামলায় কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি, বলছে গণমাধ্যমগুলো।

ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, উত্তর-পশ্চিম ইরানের ‘খোন্দাব হেভি ওয়াটার কমপ্লেক্সে’ মার্কিন-ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।

আইআরএনএ মারকাজি প্রদেশের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করবে। সাম্প্রতিক সময়ে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ভূরাজনৈতিক টানাপোড়েন তীব্র আকার ধারণ করেছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল পরিবাহিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হামলা যদি অব্যাহত থাকে, তা আরও বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে।

/টিই/