বিশ্বাসযোগ্য, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বাধা সৃষ্টিকারী আইন পর্যালোচনার মাধ্যমে একটি জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে কাজ করছে। শুক্রবার (২৭ মার্চ) তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যমের গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
এই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
মন্ত্রী জহির উদ্দিন স্বপন উল্লেখ করেন, কৌশলগত যোগাযোগ এখন শাসন ব্যবস্থার একটি কেন্দ্রীয় উপাদান হয়ে উঠেছে এবং রাষ্ট্রগুলোকে ক্রমেই তাদের যোগাযোগের বিশ্বাসযোগ্যতা ও ধারাবাহিকতার ভিত্তিতে মূল্যায়ন করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, ‘একটি শক্তিশালী চতুর্থ স্তম্ভ–সত্য প্রতিষ্ঠিত করা, জবাবদিহি নিশ্চিত এবং জন আস্থা বজায় রাখতে অপরিহার্য।’
তথ্যমন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করেন এবং রোহিঙ্গা সংকটসহ মানবিক বিষয়গুলোতে তুরস্কের সমর্থনের প্রশংসা করেন।
পরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে স্থানীয় সময় সন্ধ্যায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।