টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইল সংবাদদাতা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কালিহাতীর ধলাটেংগর এলাকায় রাত ৮টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেমেছিল। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসেছিলেন।
এসআই মিজানুর রহমান আরও বলেন, একপর্যায়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সেখানে আসলে ওই ৫ বাসযাত্রী আর রেললাইন থেকে সরে যেতে পারেনি। এতে ওই ট্রেনের নিচে কাটা পড়ে তারা ঘটনাস্থলেই মারা যার। নিহতদের মধ্যে এক শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছে।