শিরোনাম

জিয়ার নাম না বলায় অনুষ্ঠান বর্জন বিএনপির, ইউএনওকে বদলি

ঝিনাইদহ সংবাদদাতা
জিয়ার নাম না বলায় অনুষ্ঠান বর্জন বিএনপির, ইউএনওকে বদলি
খাদিজা আক্তার। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বক্তব্যে উল্লেখ না করার অভিযোগ তুলে তারা এই অনুষ্ঠান বর্জন করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহেশপুর অডিটরিয়াম মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত দিবসের কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খাদিজা আক্তার। এ সময় তিনি ইচ্ছাকৃতভাবে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা থেকে বিরত থাকেন বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা।

এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারকে চিতলমারী উপজেলায় বদলি করে কর্তৃপক্ষ। খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আমিরুল আরাফাত স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়।

অনুষ্ঠান বর্জনের বিষয়ে জানতে চাইলে ইউএনও খাদিজা আক্তার একটি গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করি। সরকার এবং আইন যেভাবে বলবে সেভাবেই আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করি।’

/টিই/