‘যতোদিন বাংলাদেশ থাকবে মুক্তিযোদ্ধা ও প্রজন্মরা ভাতা পাবে’

জামালপুর সংবাদদাতা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, যতোদিন বাংলাদেশ থাকবে ততোদিন মুক্তিযোদ্ধা ও তাদের প্রজন্মরা ভাতা পাবে। শুক্রবার (২৭ মার্চ) বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, আগামী বাজেটের পর সারা দেশের মতো বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন কাজ শুরু হবে।
তিনি জানান, সরকারকে কেউ বিরক্ত করতে চাইলে আপনারা প্রতিরোধ করবেন। আমরা জনসাধারণের কল্যাণে কাজ করে বুঝিয়ে দিবো যারা আমাদের ধানের শীষে ভোট দেননি তারা আফসোস করেন।
নিজ এলাকায় করা ওয়াদা পালন করবেন বলেও জানান প্রতিমন্ত্রী। ‘আমি নির্বাচনের আগে নির্বাচনী সভায় যে সকল ওয়াদা দিয়েছি প্রতিটি ওয়াদাই পালন করবো। আমার নির্বাচনী এলাকায় কোন সমস্যা থাকবে না। বেকাররা কর্মসংস্থানের সুযোগ পাবে। দলীয় নেতা-কর্মীরা জনসাধারণের কল্যাণে কাজ করে জনপ্রিয় ও জনবান্ধব নেতা হওয়ার সুযোগ পাবে।’
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।