শিরোনাম

ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত

সিটিজেন ডেস্ক
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত
ইরানের হামলায় ইসরায়েলে ক্ষতিগ্রস্থ একটি ভবন। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যু্দ্ধের আজ (শুক্রবার, ২৭ মার্চ) ২৮তম দিন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ২৬১ জন আহত হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় আহত ২৬১ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে গেল ২৮ ফেব্রুয়ারি হামলা করে। এরপর থেকে ইসরায়েলে পাল্টা হামলা চালানো শুরু করে ইরানও। ইসরায়েলের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে প্রায়ই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে দেশটির নানা অঞ্চলে।

ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইরান ও ইসরাইলের মধ্যে সরাসরি সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৫ হাজার ৪৯২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে ২৬১ জন এসেছেন শেষ ২৪ ঘণ্টায়।

হাসপাতালে যারা আছেন তাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৬ জন।

/টিই/