দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে ৪ লাখ টাকা লুটের অভিযোগ

কুড়িগ্রাম সংবাদদাতা

কুড়িগ্রামে বাড়ি ভাঙচুর করে দুই ছাত্রদল নেতা ৪ লাখ টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম শহরের কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের স্বাস্থ্যকর্মী জুয়েল হোসেনের বাসায় সোমবার (১৬ মার্চ) রাতে একদল যুবক তিনটি নারিকেল চুরি করে। পরে জুয়েল হোসেনের ছেলে মাহফুজ রহমান সজিব স্থানীয় গড়েরপাড় বাজারে যুবকদের কাছে চুরির কারণ জানতে চায়। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জুড়িয়ে পড়েন। এক পর্যায়ে সজিবকে মারধর করে। বাড়ির মালিক জুয়েল হোসেন তার ছেলেকে রক্ষার চেষ্টা করলে তাকেও মারপিট করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে পিতা-পুত্র পিছু হটে বাড়ি ফিরে যায়।
ঘটনার কিছুক্ষণ পর কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিলন রহমান, বিজয় ও রোকনসহ এক দল যুবক দেশীয় অস্ত্র নিয়ে জুয়েল হোসেনের বাড়ি ভাঙচুর করে। তার স্ত্রী এগিয়েে এলে তাকেও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। ট্রাংকে থাকা ৪ লাখ টাকা লুট করে নেয়। এ সময় ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জুয়েল রহমান ও তার ছেলে মাহফুজার রহমান সজিব কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়।
ছাত্রদল নেতাকর্মীদের হামলায় আহত জুয়েল রহমান বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা আমার বাড়ির ডাব চুরি করেছে। প্রতিবাদ করলে তারা বাড়িঘর ভাঙচুর ও বেধড়ক মারপিট করে। এছাড়া ট্রাংকে থাকা ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ এখন পর্যন্ত কাউকেও গ্রেপ্তার করেনি। আমি এর বিচার চাই।
কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হোসাইন জোবায়ের হিমেল বলেন, আমি ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে উভয়পক্ষের মধ্যে যারা দোষী তাদের শাস্তি দাবি করছি। যতটুকু জানি, ডাব চুরির ঘটনায় বাড়িওয়ালা এবং তার ছেলেকে মারপিট করেছে।
এ বিষয়ে অভিযুক্ত কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিলন রহমান ও বিজয়ের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায় নি।
কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।