২ অধ্যাদেশ আইনে পরিণত হচ্ছে

২ অধ্যাদেশ আইনে পরিণত হচ্ছে
বিশেষ প্রতিনিধি

২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট এবং চলতি অর্থ বছরের (২০২৫-২৬) মূল বাজেট সংক্রান্ত দুটি অধ্যাদেশ আইনে পরিণত হচ্ছে। মঙ্গলবার (১৭ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
নাসিমুল গনি বলেন, গত অর্থ বছরের (২০২৪-২৫) সম্পূরক বাজেট সংক্রান্ত ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ–২০২৫’ আইনে পরিণতের প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। সচিব আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত ‘নির্দিষ্টকরণ অধ্যাদেশ, ২০২৫’ আইনে পরিণত করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
সংবিধানের ৯১ অনুচ্ছেদ অনুযায়ী কোনো অর্থবছরে অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হলে বা নির্ধারিত সীমার বেশি ব্যয় হলে সম্পূরক আর্থিক বিবৃতি জাতীয় সংসদে উপস্থাপন করতে হয়। তবে সংসদ ভেঙে দেওয়ায় নির্ধারিত সময়ে তা উপস্থাপন সম্ভব হয়নি। এ অবস্থায় সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করে, যা এখন আইনে রূপ দিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, সংবিধানের ৮৭ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতি অর্থবছরের আয়-ব্যয়ের বার্ষিক আর্থিক বিবৃতি সংসদে উপস্থাপন করার কথা থাকলেও সংসদ না থাকায় সেটিও সম্ভব হয়নি। একই কারণে ৯৩ অনুচ্ছেদের অধীনে অধ্যাদেশ জারি করা হয়, যা এখন আইনে পরিণত করা হচ্ছে।