ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

সিটিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের আকাশে রমজানের শেষ দিনের চাঁদ দেখা গেছে। এ হিসেবে চলতি বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঈদুল ফিতর শুক্রবার উদযাপিত হতে পারে।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকায় চাঁদটি দেখা যায়। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’র সদস্য তামিম আল তামিমি রমজানের ২৮তম দিনে (১৪৪৭ হিজরি) ভোর ৬টায় আকাশে চাঁদের ছবি ধারণ করেন। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এ বছর রমজান পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনাই বেশি। সেই হিসেবে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে।
অন্যদিকে, এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ (বুধবার) নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে পরদিন থেকে নতুন চন্দ্রমাস শুরু হওয়ার সম্ভাবনা কম।
ঈদের চূড়ান্ত তারিখ সর্বশেষ চাঁদ দেখা সাপেক্ষেই ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।