শিরোনাম

হরমুজ প্রণালি রক্ষায় ইরান সর্বদা প্রস্তুত: নৌবাহিনীপ্রধান শাহরাম ইরানি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
 হরমুজ প্রণালি রক্ষায় ইরান সর্বদা প্রস্তুত: নৌবাহিনীপ্রধান শাহরাম ইরানি
ইরানের নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের সীমানা ও কৌশলগত জলপথ সুরক্ষায় কঠোর বার্তা দিল ইরান। দেশটির নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি জানিয়েছেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং শত্রুপক্ষকে কোনো ছাড় দেওয়া হবে না।

সম্প্রতি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন শাহরাম ইরানি। তিনি জানান, হরমুজ প্রণালি ও অনান্য জলপথগুলো দেশের জন্য অত্যন্ত সংবেদনশীল। এসব গুরুত্বপূর্ণ এলাকায় নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি ও নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি জানান, সশস্ত্র বাহিনীও সর্বশক্তি দিয়ে শত্রুর বিরুদ্ধে অবস্থান করছে। শত্রুকে এক পা-ও পিছু হটতে দেওয়া হবে না।

সূত্র: আল জাজিরা

/এমএকে/