শিরোনাম

পাকিস্তানকে ৩ দিনেই হারালো ইংল্যান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পাকিস্তানকে ৩ দিনেই হারালো ইংল্যান্ড
দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রবিনসন

হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তিন দিনের মধ্যে ইনিংস ও ১০৩ রানে হেরেছে পাকিস্তান। প্রথম ইনিংসে পাকিস্তান ১৭১ রানে অলআউট হওয়ার পর ইংল্যান্ড করে ৪০৯। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৭.৩ ওভারে ১৩৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

পাকিস্তানের হারটা অবশ্য টেস্টের দ্বিতীয় দিন (২০ আগস্ট) শেষেই লেখা হয়ে গিয়েছিল। ২ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শেষে ১৯৫ রানে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। জোফরা আর্চারের ২৫ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৪০৯ রান করে লিড ২৩৮ রানে নিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তানের আসল পরীক্ষাটা ছিল ইনিংস হার এড়ানো। কিন্তু ইংল্যান্ডের বোলাররা গতি, সুইং আর টানা স্টাম্প বরাবর বল করে গেছেন। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪১ রান আসে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। এছাড়া ২৯ রান করেন শান মাসুদ।

প্রথম ইনিংসে পাকিস্তানের ১০ উইকেট সমানভাবে ভাগ করে নিয়েছিলেন ওলি রবিনসন ও জশ টং। এবার তাদের সঙ্গে ভাগ বসিয়েছেন আর্চার ও গাস আটকিনসনও। রবিনসন, টং আর আর্চার পেয়েছেন ৩টি উইকেট করে উইকেট। অন্যটি আটকিনসনের।

ম্যাচসেরা হয়েছেন ওলি রবিনসন। তিন ম্যাচে সিরিজের দ্বিতীয় টেস্ট লর্ডসে শুরু হবে ২৭ আগস্ট থেকে।

/টিই/