এক মাসের বেশি সময় পর জনসমক্ষে এলেন মেলানিয়া ট্রাম্প

সিজেডএন ডেস্ক

‘শুনেছি, আপনারা আমাকে মিস করেছেন। এই যে আমি।’ টানা এক মাসেরও বেশি সময় আড়ালে থাকার পর হোয়াইট হাউসের এক আয়োজনে এসে ঠিক এভাবেই হাসিমুখে সব আলোচনার ইতি টানলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বেশ কিছুদিন ধরে তাকে ঘিরে নানা জল্পনা-কল্পনা ঘুরপাক খাচ্ছিল, যার জবাব তিনি দিলেন নিজস্ব ভঙ্গিতে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, সম্প্রতি হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে ওভাল অফিস থেকে বের হয়ে আসেন তিনি। এরপর মঞ্চে দাঁড়িয়ে দর্শকসারিতে বসা ট্রাম্পসহ উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে রসিকতা করে মেলানিয়া বলেন, ‘শুভ অপরাহ্ণ। শুনেছি, আপনারা আমাকে মিস করেছেন। এই যে আমি।’
এর আগে ১৯ জুলাই ফিফা বিশ্বকাপ ফাইনালের পর আর কোনো প্রকাশ্য অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্পকে দেখা যায়নি। এমনকি ২৪ জুলাইয়ে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের মতো বড় আয়োজনগুলোতেও তার অনুপস্থিতি সবার নজর কাড়ে। এর পর থেকেই তার আড়ালে থাকা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসির সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, দ্বিতীয় মেয়াদে ফার্স্ট লেডি হিসেবে মেলানিয়ার প্রকাশ্য উপস্থিতি আগের চেয়ে অনেকটাই কমে এসেছে। প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় এবার তিনি প্রায় অর্ধেক কম অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে বিরতি যতই দীর্ঘ হোক না কেন, দীর্ঘ সময় পর পর্দায় ফিরে তার এমন সপ্রতিভ উপস্থিতি আর হালকা রসিকতা নজর কেড়েছে সবার।

নাটালির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের গুঞ্জন, মেলানিয়ার উদ্বেগ 