শিরোনাম

৩ সচিব পদে রদবদল

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৩ সচিব পদে রদবদল
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

সরকারের তিন সচিব পদে রদবদল করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব হিসেবে বদলি করা রফিকুল আই মোহাম্মদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। ১১ দিন আগে তাকে কৃষি মন্ত্রণালয় থেকে জনবিভাগে সচিব করা হয়।

অন্যদিকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে। আর ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছে।

এর আগে গত ১০ আগস্ট কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পরিবর্তন করেছিল সরকার। কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে চুক্তিভিত্তিক রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব করা হয়েছিল। আর কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়। সেদিন পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

/জেএইচ/