শিরোনাম

নতুন রাষ্ট্রপতিকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নতুন রাষ্ট্রপতিকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (বাঁয়ে) ও বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

শপথ নেওয়ার পর পরই বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রথম অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় এক বিশেষ বার্তায় তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। পাশাপাশি দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় আমি আপনাকে উষ্ণ অভিনন্দন জানাই।’

বাংলাদেশের নতুন রাষ্ট্রপ্রধানের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা দেশের উন্নতিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে তিনি। বার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, আমি আশাবাদী যে আপনার দীর্ঘ অভিজ্ঞতা এবং রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের মানুষের সেবায় একটি সফল কার্যকালের সূচনা করবে। আত্মত্যাগ, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং উষ্ণ বন্ধুত্বপূর্ণ বন্ধনের মধ্যে ভিত্তি করে ভারত ও বাংলাদেশের মধ্যে এক অনন্য সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক সময়ে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তি, প্রযুক্তি, যোগাযোগ, যুব বিষয়ক, স্বাস্থ্য এবং শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে ক্রমাগত প্রসারিত হয়েছে।

দ্রৌপদী মুর্মু আরও বলেন, আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যে অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে আমি আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

বার্তার শেষভাগে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির ব্যক্তিগত জীবনের সুখ-শান্তি এবং দেশের সার্বিক অগ্রগতি কামনা করে করে তিনি বলেন, আপনার অব্যাহত সুস্বাস্থ্য ও সুখের জন্য, আপনার দায়িত্ব সফলভাবে পালন করার পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার শুভেচ্ছা।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এমএকে/