শিরোনাম

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ‘জর্জ ওয়াশিংটন’

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ‘জর্জ ওয়াশিংটন’
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আরব সাগরে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, একটি পূর্বনির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে জাহাজটি পাঠানো হয়েছে।

অন্যদিকে, বন্দরে না ভিড়ে দীর্ঘতম সময় সমুদ্রে থাকার রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। গত বছরের নভেম্বরে ভেনিজুয়েলা উপকূলে মোতায়েন থাকা জাহাজটির দিক পরিবর্তন করা হয় সংঘাত শুরু হওয়ার পর। তবে সম্প্রতি জাহাজটিতে খাবার ও স্বাস্থ্যবিধি সামগ্রীর সংকট এবং সেনাদের মানসিকভাবে ভেঙে পড়ার খবর সামনে এসেছে। প্রায় ৫ হাজার সেনার মধ্যে কয়েকজন বিষণ্নতায় ভুগে জাহাজ থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করেছেন বলেও জানা গেছে। এ পরিস্থিতিকে ট্রাম্প প্রশাসনের দুর্বল পরিকল্পনার প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা। যদিও হোয়াইট হাউস ও পেন্টাগন এসব তথ্য বিভ্রান্তিকর বলে দাবি করেছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের পুরোনো সমঝোতার মেয়াদ শেষ হলেও নতুন করে আলোচনা বসতে চায় না কোনো পক্ষ। উল্টো ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘চরম অর্থনৈতিক অভিযান’ ঘোষণা করেছেন। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, এ হুমকি মূল বিষয় থেকে মনোযোগ সরানোর কৌশল, যা যুক্তরাষ্ট্রের জন্য আরও পরাজয় ডেকে আনবে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/