শিরোনাম

ইরানের সঙ্গে আলোচনা কেমন হয়েছে, জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনা কেমন হয়েছে, জানালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে আলোচনা খুবই ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য সামরিক শক্তি জড়ো করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতির মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি রোধ করা।

আলোচনার বিষয়ে ট্রাম্প তার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। দেখে মনে হচ্ছে ইরান চুক্তি করতে মরিয়া। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছি।’

এদিকে ওমানে আলোচনার মধ্যেই ইরানকে নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন তিনি। ট্রাম্প এই আদেশে বলেছেন, যেসব দেশ ইরান থেকে পণ্য কিনবে সেসব দেশের পণ্যে যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/জেএইচ/