যুক্তরাষ্ট্রের যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণগুলো সম্পর্কে যা জানা যাচ্ছে

মোসাদ্দেকুর রহমান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার পর ইরান কার্যত এক নতুন অনিশ্চয়তার যুগে প্রবেশ করেছে। আপাত দৃষ্টিতে মনে হতে পরে এই সংঘাতের মূলে রয়েছে তিন দেশের আদর্শিক দ্বন্দ্ব। তবে সাম্প্রতিক ঘটনাগুলো ভালোভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে, এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের কিছু সুদূরপ্রসারী উদ্দেশ্য আছে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরান একজন সর্বোচ্চ ধর্মীয় নেতার অধীনে একটি ধর্মভিত্তিক রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়ে আসছে। তাই কৌশলগত এবং আদর্শিক কারণে বহুদিন ধরেই ইরানের রাষ্ট্রব্যবস্থা নিয়ে মাথা ব্যথা ছিল ওয়াশিংটনের। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন যুক্তরাষ্ট্রের একমাত্র উদ্দেশ্য বলে মনে হচ্ছে। ইরানে যদি শাসনব্যবস্থার পরিবর্তন হয়, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ বদলে যাবে। এতে যুক্তরাষ্ট্রের অন্তর্নিহিত উদ্দেশ্যও হয়তো পূরণ হবে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অনেক অর্থনৈতিক হিসাব-নিকাশও জড়িত থাকতে পারে। তাই প্রশ্নটি এখন আর কেবল সামরিক নয়—রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত।

ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন
ইসলামি বিপ্লবের পর থেকে দীর্ঘদিন ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দেশ পরিচালনা করেছেন আয়াতুল্লাহ আলি খামেনি। যুদ্ধের প্রথমদিনেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনিসহ দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদাহসহ ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা প্রাণ হারিয়েছেন।
এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে তার মতামত নিতে হবে। এর আগেও তিনি গণমাধ্যমে বলেছেন, ইরানের শাসক হিসেবে তার পছন্দের তিনজন মানুষ রয়েছেন, তাদের মধ্যে থেকেই বাছাই করতে হবে। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি।

পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা
ইসরায়েল বহুবার ঘোষণা করেছে, তারা ইরানকে পারমাণবিক অস্ত্র এবং আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে দেবে না। যুক্তরাষ্ট্রও দীর্ঘদিন ধরে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।
পারমাণবিক কর্মসূচি থেকে সরে না আসায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপনাস্ত্র তৈরির স্থাপনা এবং কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে হামলা করেছে । ওয়াশিংটনের যুক্তি—এটি তাদের প্রতিরোধমূলক পদক্ষেপ। কিন্তু বাস্তবতা হলো, প্রতিরোধের নামেই শুরুটা তারা করেছে। তবে মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা।
আঞ্চলিক প্রভাব ভাঙা
ইরান শুধু নিজ সীমান্তের ভেতর সীমাবদ্ধ নয়। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে তার কৌশলগত প্রভাব রয়েছে। মধ্যপ্রাচ্যে ‘প্রতিরোধ অক্ষ’ নামে জোট গঠনে তেহরানের ভূমিকা রয়েছে।
ইরানের কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন আসলে অথবা যুক্তরাষ্ট্রের অনুকূল নেতৃত্বকে ক্ষমতায় বসাতে পারলে এই আঞ্চলিক জোটের মধ্যে ফাটল ধরতে পারে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এটি কৌশলগত সুবিধা তৈরি হবে।
অন্যদিকে ইসরায়েল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ—যেমন: সৌদি আরব, কাতার, আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে আঞ্চলিক জোট গঠনের কথা ভাবছে। এই দেশগুলোতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।
ফলে ইরানের ওপর এবারের হামলাটি কেবল সামরিক পদক্ষেপ নয়—আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের প্রচেষ্টা হিসেবেও দেখা যেতে পারে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য প্রতিষ্ঠা
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-এর বিভিন্ন বিশ্লেষণে মধ্যপ্রাচ্যে ক্ষমতা ও আঞ্চলিক জোটের পুনর্বিন্যাসের ইঙ্গিত পাওয়া গেছে। পারস্য উপসাগরীয় জ্বালানি পথ, সামরিক ঘাঁটি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা—সবকিছু মিলিয়ে এই অঞ্চল বৈশ্বিক কৌশলের কেন্দ্র।
ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক আধিপত্যের প্রধান চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সামরিক চাপ প্রয়োগ নতুন কিছু নয়। তাই বর্তমান পদক্ষেপকে তারই চূড়ান্ত প্রকাশ বলা যেতে পারে।
যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক উদ্দেশ্য
সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বাড়ছে এবং উভয়পক্ষের আক্রমণের তীব্রতাও বাড়ছে।
এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে অবস্থিত সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকায় সেই দেশগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। ফলে এই দেশগুলোও নিজেদের প্রতিরক্ষা জোরদার করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন করে অস্ত্র কেনার আগ্রহ দেখাতে পারে—এমন আলোচনা এখন আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে জোরালো হয়ে উঠেছে।
এই পরিস্থিতি অনেকের মনে একটি বড় প্রশ্নও তুলে দিচ্ছে। আর সেটি হচ্ছে ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত কি শুধু নিরাপত্তা বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ফল, নাকি এর পেছনে আরও বিস্তৃত কৌশলগত ও অর্থনৈতিক উদ্দেশ্য রয়েছে?

সমরাস্ত্র বিক্রির বৈশ্বিক প্রতিযোগিতা
মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম বড় অস্ত্রবাজার। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের দেশগুলো বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম আমদানি করছে। বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লে পারস্য উপসাগরীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে।
এখানেই যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বড় সুযোগ তৈরি হয়। বিশ্বব্যাপী অস্ত্র রপ্তানির বড় অংশই আসে যুক্তরাষ্ট্র থেকে। তাই মধ্যপ্রাচ্যে সংঘাত বা উত্তেজনা বাড়লে সেই বাজার আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
ইসরায়েলের কাছে নতুন অস্ত্র বিক্রির অনুমোদন সেই বৃহত্তর প্রেক্ষাপটেই অনেক বিশ্লেষকের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। কারণ ইসরায়েল শুধু যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রই নয়, মধ্যপ্রাচ্যে তার অন্যতম সামরিক অংশীদারও। এই সম্পর্কের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রায়ই অঞ্চলটিতে তার সামরিক উপস্থিতি ও প্রভাব বজায় রাখে।
এদিকে ইরানের হামলার আশঙ্কা বা বাস্তব হামলার ঘটনা উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার উদ্বেগ আরও বাড়িয়ে দিতে পারে। ফলে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত কিংবা বাহরাইনের মতো দেশগুলোও যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রযুক্তি বা অন্যান্য সমরাস্ত্র কেনার দিকে ঝুঁকতে পারে।

সামরিক প্রভাব বিস্তার
তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতির পেছনে শুধু অস্ত্রবাণিজ্যের হিসাবই নয়, আরও কিছু লক্ষ্য আছে। অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি শুধু প্রতিরক্ষা সহযোগিতার অংশ নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক কৌশলেরও গুরুত্বপূর্ণ উপাদান।
পারস্য উপসাগর অঞ্চল আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র। বিশ্বের এক বিশাল অংশের তেল ও গ্যাস এই অঞ্চল থেকে রপ্তানি হয়। ফলে এখানকার স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ বৈশ্বিক শক্তিগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই চেষ্টা করছে এই অঞ্চলে তার কৌশলগত প্রভাব বজায় রাখতে। ইরানকে অনেক সময় সেই প্রভাবের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবেও দেখা হয়। ফলে ইরানকে ঘিরে উত্তেজনা বা সংঘাত অনেক ক্ষেত্রে বৃহত্তর ক্ষমতার রাজনীতির অংশ হয়ে ওঠে।
মিত্রদের নিরাপত্তা রাজনীতি
ইসরায়েলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নীতিও মধ্যপ্রাচ্যের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসরায়েলের নিরাপত্তা যুক্তরাষ্ট্র বহুদিন ধরে তার বৈদেশিক নীতির একটি অগ্রাধিকার হিসেবে দেখেছে। তাই ইসরায়েলকে উন্নত অস্ত্র সরবরাহ বা সামরিক সহায়তা দেওয়ার বিষয়গুলো নতুন কিছু নয়।
তবে ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের বৈরিতা এই সমীকরণকে আরও জটিল করে তোলে। ইরান প্রায়ই ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং বিভিন্ন সময়ে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ে।
এই প্রেক্ষাপটে ইসরায়েলকে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত অনেকের কাছে শুধু প্রতিরক্ষা সহযোগিতা নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও হতে পারে—যে যুক্তরাষ্ট্র তার মিত্রদের পাশে রয়েছে এবং তাদের সামরিক সক্ষমতা বাড়াতে প্রস্তুত।

অর্থনীতি ও রাজনীতির সমন্বয়
বিশ্লেষকদের অনেকেই মনে করেন, আন্তর্জাতিক রাজনীতিতে সামরিক সিদ্ধান্ত প্রায়ই অর্থনীতি ও কৌশলগত স্বার্থের মিশ্রণে গঠিত হয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা সেই বাস্তবতারই একটি উদাহরণ।
একদিকে ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ, অন্যদিকে মিত্র দেশগুলোর প্রতিরক্ষা চাহিদা—এই দুইয়ের সমন্বয়ে একটি বড় অস্ত্রবাজার তৈরি হয়। সেই বাজারে যুক্তরাষ্ট্রের অস্ত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ ছাড়া সামরিক সহযোগিতা অনেক সময় কূটনৈতিক প্রভাবও বাড়ায়। কোনো দেশ যদি তার প্রতিরক্ষার বড় অংশের জন্য একটি নির্দিষ্ট শক্তির ওপর নির্ভরশীল হয়, তাহলে সেই শক্তির সঙ্গে তার রাজনৈতিক সম্পর্কও অনেক ক্ষেত্রে ঘনিষ্ঠ হয়ে ওঠে।

সংঘাতের ভবিষ্যৎ
তবে এই পুরো পরিস্থিতির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। কখনো কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হয়, আবার কখনো সামরিক উত্তেজনা বেড়ে যায়।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ঘটনাগুলোও সেই অনিশ্চয়তারই প্রতিফলন। একদিকে মিত্রদেশের কাছে অস্ত্র বিক্রি, অন্যদিকে সামরিক ঘাঁটিতে হামলা—সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।
এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন, ইরানকে ঘিরে উত্তেজনা শুধু একটি দেশের সঙ্গে আরেক দেশের সংঘাত নয়; বরং এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য, বৈশ্বিক জ্বালানি রাজনীতি এবং আন্তর্জাতিক অস্ত্রবাজার—সবকিছুর সঙ্গে জড়িত একটি বড় কৌশলগত সমীকরণ।
মধ্যপ্রাচ্যের ইতিহাস বলছে, এখানে সংঘাত কখনোই একমাত্রিক নয়। এর পেছনে থাকে নিরাপত্তা, অর্থনীতি, কূটনীতি এবং ভূরাজনীতির জটিল সমন্বয়।
ইসরায়েলের কাছে নতুন অস্ত্র বিক্রি, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ এবং ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা—সব মিলিয়ে একটি বড় প্রশ্ন আবার সামনে আসছে: এই সংঘাত কি কেবল নিরাপত্তা ইস্যু, নাকি এর পেছনে যুক্তরাষ্ট্রের আরও বড় কৌশলগত ও অর্থনৈতিক হিসাব কাজ করছে?