বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানালো মেসির আর্জেন্টিনা

সিটিজেন ডেস্ক

বাংলাদেশি ফুটবল ভক্তদের দীর্ঘদিনের আবেগ ও ভালোবাসার প্রতিদান হিসেবে আবারও এক অনন্য নজির গড়ল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বুধবার (২৭ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
কয়েক সেকেন্ডের ভিডিওতে রদ্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, এমিলিয়ানো মার্তিনেজ এবং ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে ‘ঈদ মোবারক’ বলতে শোনা গেছে। প্রযুক্তিগতভাবে ভিডিওটিতে খেলোয়াড়দের কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ সংস্করণ ব্যবহার করা হলেও, সুদূর লাতিন আমেরিকা থেকে পাঠানো এ শুভেচ্ছাবার্তার আন্তরিকতা স্পর্শ করেছে এ দেশের কোটি ফুটবলপ্রেমীকে।
ভিডিওটির ক্যাপশনে এএফএ লিখেছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষকে ঈদ মোবারক। ঈদুল আজহা প্রত্যেক পরিবারে শান্তি, সুখ ও অফুরন্ত বরকত বয়ে আনুক। সাড়ে তিন বছর আগের কাতার বিশ্বকাপে বাংলাদেশের দর্শকদের অভূতপূর্ব উন্মাদনা ও সমর্থন বিশ্বমঞ্চে আলোড়ন সৃষ্টি করেছিল। মেসিদের শিরোপা জয়ের পর থেকেই দুই দেশের মানুষের মধ্যে এক আবেগের মেলবন্ধন তৈরি হয়। তারই ধারাবাহিকতায় এবার ঈদের আগে বাংলাদেশি ভক্তদের জন্য কৃত্রিম হলেও খাঁটি ভালোবাসার এই ডিজিটাল উপহার দিল টানা দুইবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

মেসিকে নিয়ে দুঃসংবাদ দিলেন আর্জেন্টাইন কোচ